নারায়ণগড়ে চিপস বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল দোকানে - The News Lion

নারায়ণগড়ে চিপস বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল দোকানে




দি নিউজ লায়ন ; চিপস বোঝাই লরির চাকা বাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি দোকানে। পালটি খেলো রাস্তার ওপরে। অল্পের জন্য রক্ষা পেল এক যুবক। তবে ভেঙে গুঁড়িয়ে গেল ওই যুবকের নতুন বাইক।


রবিবার সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার বাখরাবাদ এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে,লরিটি খড়্গপুরের দিক থেকে চিপস ভর্তি করে উড়িষ্যার দিকে যাচ্ছিল। বাখরাবাদ মোড়ে হঠাৎ লরির সামনের চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্রুত গতিতে থাকা লরিটি বাখরাবাদ এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে।


 সৌভাগ্যবশত সেই সময় দোকানে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাস্থলে জাতীয় সড়কের পাশে এক যুবক বাইক দাড় করিয়ে চা এর দোকানে গিয়ে ছিলেন। তার বাইক টি পুরো ভেঙ্গে গুড়িয়ে যায়। পরে নারায়ণ গড় থানার পুলিশ এসে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.